মহিলাবিষয়ক অধিদপ্তরের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শিশুকাল থেকেই বঙ্গবন্ধু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ছিলেন। একদার ‘ছোট্ট খোকা’ই ৭ মার্চের ভাষণে জাতিকে দিকনির্দেশনা দিয়েছিলেন। গতকাল বৃহস্পতিবার নগরে মহিলাবিষয়ক অধিদপ্তর মিলনায়তনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।মহিলাবিষয়ক অধিদপ্তরের ৪১২টি উপজেলা অফিস এবার নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় শোক দিবস উদ্যাপন করেছে। কর্মসূচির মধ্যে ছিল রক্তদান কর্মসূচি, মিলাদ মাহফিল, ঢাকার ১৩টি দিবাযত্ন কেন্দ্রের শিশুদের জন্য বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির ওপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শন এবং শিশুদের অংশগ্রহণে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন। বিজ্ঞপ্তি।