মা-মেয়ে খুনের ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কদমতলী থানার পলাশপুরে গৃহবধূ ইয়াসমিন আলম (২৬) ও তাঁর শিশুকন্যা ইরিলা আলমের হত্যাকারীদের এখনো পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কেও পুলিশ নিশ্চিত হতে পারেনি।মামলার তদন্তকারী কর্মকর্তা কদমতলী থানার উপপরিদর্শক গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, মা-মেয়ে খুনের মামলায় তদন্তে অনেক অগ্রগতি হয়েছে। খুব শিগগির হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে। তিনি বলেন, হত্যাকাণ্ডের মূল হোতা ইয়াসমিনের সৎ ছেলে ড্যানি বাবুকে গ্রেপ্তার করতে পারলে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।গত শুক্রবার রাতে কদমতলীর পলাশপুরের নিজ বাড়িতে মা ও শিশুকন্যাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ওই ঘটনায় গৃহবধূ ইয়াসমিনের ভাই মনির হোসেন বাদী হয়ে ড্যানি বাবু, তাঁর মা শাহনাজ ও ড্যানির দুই মামাকে আসামি করে মামলা করেন।