মা-মেয়েকে ভারতে পাচার চক্রের তিন সদস্য গ্রেপ্তার: র্যাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা ও মেয়েকে ভারতে পাচারের সঙ্গে জড়িত সংঘবদ্ধ একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব।
গতকাল রোববার ওই তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে প্রথম আলোকে জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।
গ্রেপ্তার তিন ব্যক্তির একজনের নাম জানিয়েছে র্যাব। তাঁর নাম কাল্লু সোহাগ। বাকি দুজনের নাম-পরিচয় জানানো হয়নি।
র্যাবের ভাষ্য, চলতি বছরের জানুয়ারি মাসে রাজধানীর মিরপুর এলাকার এক তরুণীকে বিউটি পারলারে কাজের প্রলোভন দেখিয়ে তাঁকে ভারতে পাচার করেন মানব পাচারকারী চক্রের সদস্যরা। পাচারের শিকার হওয়ার পর ওই তরুণী ভারতে অবস্থান করে তাঁর দুর্দশার কথা মাকে জানান। পরে তরুণীর মাকেও ভারতে নিয়ে যান পাচার চক্রের সদস্যরা।