মাংস ব্যবসায়ীদের অভিযোগের প্রতিবাদ জানালেন হাটের ইজারাদার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাবতলী পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায় ও চাঁদাবাজির অভিযোগ করে মাংস ব্যবসায়ীদের সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ইজারাদার লুৎফর রহমান।
গতকাল সোমবার লুৎফর রহমান এক প্রতিবাদলিপিতে বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীন এই হাটটি প্রতিবছর ইজারা দেওয়া হয়। চলতি ২০১৬-১৭ অর্থবছরের জন্য ইজারা পাওয়ার পর খাজনা নেওয়া থেকে শুরু করে সবকিছুই নির্ধারিত শর্ত অনুযায়ী পালন করা হচ্ছে। গত রোববার মাংস ব্যবসায়ীরা সংবাদ সম্মেলনে অতিরিক্ত খাজনা আদায় ও চাঁদাবাজির যে অভিযোগ করেছেন, তা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। ইজারার শর্তের বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। আর চাঁদাবাজির বিষয়টি একেবারে মিথ্যা। বিজ্ঞপ্তি।