মাইক্রোবাসের ধাক্কায় সেনাসদস্যের স্ত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবী এলাকায় গতকাল মঙ্গলবার রাতে মাইক্রোবাসের ধাক্কায় মাহমুদা আক্তার (৩৫) নামের এক গৃহবধূ মারা গেছেন। তিনি ঢাকা সেনানিবাসে কর্মরত সেনাসদস্য মোহাম্মদ আলীর স্ত্রী। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল রাত পৌনে আটটার দিকে সেনাবাহিনীর সার্জেন্ট মোহাম্মদ আলী ও তাঁর স্ত্রী মাহমুদা পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুত ধাবমান একটি মাইক্রোবাস তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।মাহমুদা ৫১৬/২ মানিকদীর ভাড়া বাসায় থাকতেন। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।