মাকে বাঁচাতে গিয়ে ছেলের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ডেমরা থানার সানারপাড় এলাকায় গতকাল শনিবার মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল হোসেন (২৫) নামের এক যুবক মারা গেছেন। আহত মা নূর জাহান বেগম (৪৩) স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল ভোর ছয়টার দিকে নূর জাহান বেগম নামাজ পড়তে ওঠেন। অজু করার জন্য বের হলে বাসাসংলগ্ন সিঁড়ির লোহার রেলিংয়ের সঙ্গে তাঁর হাতের ছোঁয়া লাগে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লোহার রেলিংয়ের সঙ্গেই আটকা পড়েন। তখন ছেলে কামাল ছুটে গিয়ে মাকে ধাক্কা দিয়ে সরিয়ে রক্ষা করলেও নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই রেলিংয়ের সঙ্গে আটকা পড়েন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ডেমরা থানারএসআই শাহ আলম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।