মাছে ফরমালিন দেওয়ায় দুজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছে ক্ষতিকর ফরমালিন মেশানোর দায়ে রাজধানীর নিউমার্কেট এলাকার দুই মাছ ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালত গতকাল নিউমার্কেটের সাতটি দোকানে অভিযান চালান। এ সময় চিংড়ি ও ছোট মাছে ফরমালিন মেশানোর দায়ে নিউমার্কেট কাঁচাবাজারের মাছ ব্যবসায়ী মুজিবুর রহমান ও জয়নাল আবেদীনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।এরপর প্রতি কেজি মাংসে ২০ গ্রাম কম দেওয়ার অভিযোগে বনলতা সুপার মার্কেটের নূর মোহাম্মদ স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।