মাজহারুল সভাপতি শাকিল মহাসচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনে মাজহারুল হক সভাপতি ও শাকিল মিরাজ মহাসচিব নির্বাচিত হয়েছেন। তাঁরা দুজনই বিমানের উপমহাব্যবস্থাপক হিসেবে কর্মরত।দীর্ঘ সাত বছর পর গতকাল বৃহস্পতিবার দেশ-বিদেশে বিমানের ২১টি স্থাপনায় একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১৭টি পদের সব কটিতে মাজহার-শাকিল পরিষদ নির্বাচিত হয়েছে।