মাটি খুঁড়তেই বেরিয়ে এল কঙ্কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় একটি খালি প্লটে বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তেই একটি কঙ্কাল বেরিয়ে এসেছে। গতকাল বেলা দুইটার দিকে পুলিশ কঙ্কালটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
উত্তরা পশ্চিম থানার ওসি রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, উত্তরার ৫ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডের একটি খালি প্লটে বহুতল ভবনের জন্য সম্প্রতি মাটি খনন শুরু হয়। গতকাল দুপুরে শ্রমিকেরা মাটি খোঁড়ার সময় মাটির নিচে একটি মাথার খুলি দেখেন। এরপর মাটি সরিয়ে পুরো কঙ্কাল দেখে পরে পুলিশে খবর দেন।