মাটিরাঙ্গার ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের কয়েকটি পাড়ায় ৩ আগস্ট বাড়িঘর ও দুটি বৌদ্ধমন্দির পুড়িয়ে দেওয়ার ঘটনা পরিকল্পিত। সহিংসতার সূত্রপাতের সময় বিজিবি সদস্যরা এলাকায় উপস্থিত থাকলেও রহস্যজনকভাবে নিষ্ক্রিয় ছিলেন।একটি নাগরিক প্রতিনিধিদল তাইন্দং সফর শেষে গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করে। এতে বলা হয়, ঘটনার কারণ অনুসন্ধান ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করার জন্য ১৯ আগস্ট একটি প্রতিনিধিদল তাইন্দংয়ের বগাপাড়া ও সর্বেশ্বরপাড়া গিয়েছিল। বিজ্ঞপ্তিতে সহিংস ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি, পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধন করে কমিশনের কাজ অতিসত্বর চালুর দাবি জানানো হয়। প্রতিনিধিদলে ছিলেন সাংসদ ফজলে হোসেন বাদশা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মোহাম্মদ, নিজেরা করির সমন্বয়ক খুশী কবির প্রমুখ। বিজ্ঞপ্তি।