মাঠ-জলাশয় দখলমুক্ত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মাঠ ও জলাশয় থেকে জবরদখলকারীদের উত্খাতের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও কৃষ্টি পরিষদ। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে এসব দাবি জানানো হয়। বাপার সাধারণ সম্পাদক ডা. মো. আবদুল মতিন সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কিছু দখলকারী ঢাকা সিটি করপোরেশনের কতিপয় অসৎ কর্মকর্তা-কর্মচারীর সহায়তায় পশ্চিম লালবাগের আমলীগোলা-বালুঘাট ঈদগাহ মাঠটি দখল করে প্লট বানিয়ে বিক্রি শুরু করে দিয়েছে। বর্তমানে পুষ্পসাহা জলাশয়টিও দখলের প্রক্রিয়া চলছে।