মাতুয়াইলে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্ঘটনার প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় শেফালী বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

নিহত শেফালী দিনাজপুরের লুৎফর রহমানের স্ত্রী। তিনি মাতুয়াইল মুসলিমবাগ এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। রাজধানীর বিভিন্ন এলাকায় বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন শেফালী।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মনিশ ঘোষ বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে জানান, ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়েছে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে নেওয়া হয়। তাঁকে ধাক্কা দেওয়া গাড়িটি এখনো শনাক্ত করা যায়নি।