মাতৃত্বকালীন ছুটি ছয় মাস নিশ্চিত করার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল বৃহস্পতিবার ‘কর্মজীবী নারী’ আয়োজিত এক মানববন্ধনে শ্রম আইনে নারী শ্রমিকদের বেতনসহ ছয় মাস মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করার দাবি তোলা হয়েছে। জাতীয় প্রেসক্লাবের উল্টো দিকে ‘অভিন্ন আইন-মানবাধিকার’ শীর্ষক এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে কর্মজীবী নারীর প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ জাতীয় শ্রমিক জোটের সভাপতি শিরিন আখতার মাতৃত্বকালীন ছুটি বাড়লে জন্মহারও বাড়বে—বিজিএমইএর এ বক্তব্যের তীব্র নিন্দা জানান। মানববন্ধনে কর্মজীবী নারীর নির্বাহী পরিচালক রোকেয়া রফিক, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, জাতীয় গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আমিরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।