মাথায় ইট পড়ে বাবার সামনেই মারা গেল ছোট্ট আরিফা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কাঁঠালবাগান এলাকায় আটতলা একটি নির্মাণাধীন ভবনের ওপর থেকে ইট পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম জান্নাত আক্তার আরিফা (৬)।
পুলিশ জানায়, আরিফার বাবার নাম মো. মামুন। তাঁদের গ্রামের বাড়ি হবিগঞ্জের মাধবপুরে। মামুন ওই ভবনের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করেন। দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে নির্মাণাধীন ওই ভবনে থাকেন তিনি। আরিফা তাঁর বড় মেয়ে। সকালে তিনি কাজ করছিলেন, তখন আরিফা ভবনের সামনে খেলছিল। হঠাৎ ওপর থেকে আরিফার মাথায় ইট পড়লে ঘটনাস্থলে সে মারা যায়।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) তাহমিনা রহমান বলেন, নিহত শিশুর মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। সেখানে ময়নাতদন্ত শেষে আজ বিকেলে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।