মাদক ও সন্ত্রাসবিরোধী শোভাযাত্রা করল পুরানা পল্টনবাসী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পুরানা পল্টন এলাকা মাদক ও সন্ত্রাসমুক্ত করা এবং অবৈধ গাড়ি পার্কিং ও যত্রতত্র গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদের দাবিতে শোভাযাত্রা করেছে পুরানা পল্টন প্রতিবেশী নিরাপত্তা কমিটি। গতকাল বৃহস্পতিবার এই শোভাযাত্রাটি দৈনিক সংবাদ-এর কার্যালয় থেকে শুরু হয়ে ওই এলাকার বিভিন্ন রাস্তা ও গলি প্রদক্ষিণ করে। আয়োজকেরা জানান, মাদক ও সন্ত্রাসের পাশাপাশি পুরানা পল্টন এলাকা এখন গাড়ির অবৈধ পার্কিং ও অবৈধ দোকানপাটে ভরে গেছে। এগুলোর বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এলাকাবাসীর পক্ষ থেকে এ শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রায় সংগঠনের সভাপতি এ বি এম রহমতউল্লাহর নেতৃত্বে ফাহিম হোসেন, এ কে এম বরকতউল্লাহ, আবু আহমেদ, বোরহানুজ্জামান ওমর, কামাল চৌধুরী, আবদুস সালাম খান, দিদারুল আলমসহ কয়েক শ লোক অংশ নেয়।