মাদক গ্রহণকারীকেই সিদ্ধান্ত নিতে হবে মাদক ছাড়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইচ্ছা করলে যেকোনো ব্যক্তি মাদক থেকে দূরে থাকতে পারেন। মাদক ত্যাগ করার জন্য প্রথমে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে হবে। মাদক গ্রহণকারীকেই মাদক ছাড়ার সিদ্ধান্ত নিতে হবে।রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে গতকাল বুধবার প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলনের উদ্যোগে মাদকবিরোধী পরামর্শ সহায়তা-৩৮ অনুষ্ঠানে বিশেষজ্ঞরা এসব কথা বলেন।ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক ফেরদৌস ফয়সালের সঞ্চালনায় পরামর্শ সভায় বক্তারা বলেন, যেসব স্থানে গেলে মাদকের কথা মনে পড়ে, মাদকসেবীদের সেসব জায়গায় যাওয়া বন্ধ করতে হবে। মাদকাসক্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নিজের ভেতর থেকে মাদক ছাড়ার তাগিদ অনুভব না করবেন, ততক্ষণ তিনি মাদক থেকে ফিরে আসতে পারবেন না।মাদকাসক্ত ব্যক্তি ও তাঁদের অভিভাবকদের সমস্যা শুনে পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মোহিত কামাল, সহকারী অধ্যাপক অভ্রদাশ ভৌমিক, ফারজানা রহমান, মেখলা সরকার, ঢাকা আহ্ছানিয়া মিশনের ইকবাল মাসুদ।