মাদক সেবন ও বিক্রির দায়ে ১১ জনকে কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদক সেবন ও বিক্রির দায়ে রাজধানীতে ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, গত শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে আদালতের অভিযান শুরু হয়। আদালত কামরাঙ্গীরচর, চকবাজার, কোতোয়ালি ও বংশাল এলাকায় অভিযান চালান। এ সময় ফয়সাল হোসেন, রিপন ওরফে পেটকাটা রিপন, ইকবাল হোসেন, অলিউল্লাহ ও সোবহানকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া পাপ্পু, আবদুল আজিজ, নূরু মিয়া, নাদিম, বাবুল মিয়া ও মোহাম্মদ শরীফকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়। আদালত পরিচালনাকারী নির্বাহী হাকিম তরফদার মোহাম্মদ আখতার জামিল প্রথম আলোকে জানান, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা পাওয়ায় চারজনকে এক বছর করে এবং অপর সাতজনকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া জনবহুল স্থানে প্রকাশ্যে ধূমপান করায় একই আদালত ১৯ জনকে জরিমানা করেছেন।