মাদকদ্রব্যসহ পাঁচজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মগবাজার, মালিবাগ ও বংশাল এলাকা থেকে গত বুধবার রাতে ইয়াবা, ফেনসিডিল ও নগদ টাকাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর মগবাজার ও মালিবাগে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। সেখান থেকে এক হাজার ৩০০টি ইয়াবা, ২১০ বোতল ফেনসিডিল ও নগদ সাড়ে ৩১ হাজার টাকাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: জাকির হোসেন ওরফে বার্মিজ জাকির (৩৬), জহিরুল ইসলাম (৪৮), মামুন (৩২) ও ইসমাঈল হোসেন (৩২)।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই দিন রাত একটার দিকে পুরান ঢাকার ঘোড়ার গলি এলাকা থেকে ৩৯০ বোতল ফেনসিডিলসহ মো. রাসেল (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বংশাল থানার পুলিশ।