মাদকবিরোধী সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বংশাল থানার উদ্যোগে গতকাল শনিবার বিকেলে নয়াবাজার এলাকায় সামসাবাদ মাঠে মাদকবিরোধী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ ইব্রাহিম খান বলেন, অলিগলিতে মাদক ছড়িয়ে পড়েছে। মাদককে নির্মূল করতে হবে। এটা নির্মূল করা কারও একার পক্ষে সম্ভব নয়। সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, কারা মাদক বিক্রি করছে, সে তথ্য পুলিশকে দিন। বংশাল থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বলেন, মাদক সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এটা হতে দেওয়া যায় না। সবাইকে এগিয়ে আসতে হবে। বংশাল থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য দেন লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. কামাল হোসেন, চকবাজার লেনের সহকারী কমিশনার কানিজ ফাতেমা, বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী, ৩২ নম্বর ওয়ার্ডের মহিলা সংরক্ষিত কাউন্সিলর নাসরিন রশিদ প্রমুখ।