মাদকসহ পাঁচ ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ ও র‌্যাব পৃথক অভিযান চালিয়ে গত বুধবার রাতে সাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ইয়াবা বড়ি ও ফেনসিডিল।র‌্যাব সূত্র জানায়, র‌্যাব-১০-এর একটি দল বুধবার রাত ১০টার পর ৩৯ দেবী দাস রোডের একটি বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে গ্রেপ্তার করা হয় ইয়াবা ব্যবসায়ী মুক্তার আহম্মেদ, তাঁর সহযোগী শহিদুল ইসলাম ও মো. হারুনকে। তাঁদের কাছ থেকে এক হাজার ৯৫০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।একই দিন মধ্যরাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল পূর্ব কাফরুলের বাসিন্দা কুটু ফকিরের তিনতলা বাড়ির নিচতলার দুটি ঘরে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী তৈয়ব হোসেন ও তাঁর সহযোগী লুসি বেগম ওরফে ছালমাকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে প্রায় এক হাজার ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ডিবির সহকারী কমিশনার তৌহিদুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে তৈয়ব ও লুসি জানিয়েছেন, তাঁরা ভারত থেকে চোরাই পথে ফেনসিডিলের চালান এনে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন।