মাদকাসক্ত বন্ধুদের সঙ্গ সম্পূর্ণভাবে ত্যাগ করার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকাসক্ত বন্ধুদের সঙ্গ সম্পূর্ণভাবে ত্যাগ করতে হবে, নিষিদ্ধ করতে হবে মুঠোফোনের ব্যবহার। একই সঙ্গে নিয়মিত ওষুধ খেতে হবে এবং থাকতে হবে সৃষ্টিশীল কাজের মধ্যে।ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে গতকাল শনিবার বিকেলে প্রথম আলো ট্রাস্টের অধীনে পরিচালিত প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের উদ্যোগে মাদকবিরোধী পরামর্শ সহায়তা-৩৬ অনুষ্ঠানে বিশেষজ্ঞরা এসব কথা বলেন।বক্তারা বলেন, যেসব স্থানে গেলে মাদকের কথা মনে পড়ে, মাদকসেবীদের সেসব জায়গায় যাওয়া বন্ধ করতে হবে। নিয়ন্ত্রিত জীবনই পারে মাদক থেকে মুক্ত রাখতে। সর্বোপরি চিকিৎসকের সঙ্গে রাখতে হবে নিয়মিত যোগাযোগ।অনুষ্ঠানে মাদকাসক্ত ব্যক্তি ও তাদের অভিভাবকদের কাছ থেকে বিভিন্ন সমস্যা শুনে পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক তাজুল ইসলাম, সহকারী অধ্যাপক অভ্রদাশ ভৌমিক, আহমেদ হেলাল, ফারজানা রহমান, ঢাকা আহ্ছানিয়া মিশনের সহকারী পরিচালক ইকবাল মাসুদ, আপনের নির্বাহী পরিচালক ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল।অনুষ্ঠানটি সঞ্চালন করেন প্রথম আলো ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক ফেরদৌস ফয়সাল। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বন্ধুসভা নির্বাহী সভাপতি সাইদুজ্জামান রওশন।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ২০ এপ্রিল বেলা সাড়ে চারটায় ঢাকার ডব্লিউভিএ মিলনায়তনে পরবর্তী মাদকবিরোধী পরামর্শ সহায়তা-৩৭ অনুষ্ঠিত হবে।