মাদকাসক্ত যুবকের চাপাতির কোপে ৬ প্রতিবেশী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শনির আখড়ায় গতকাল বুধবার এক যুবক চাপাতি দিয়ে এক দম্পতিসহ ছয় প্রতিবেশীকে কুপিয়েছেন। ওই দম্পতিকে গুরুতর আহত অবস্থায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ হামলাকারী যুবক রকি আহমেদকে আটক করেছে।
পুলিশ ও আহত ব্যক্তিরা বলেন, রকি মাদকাসক্ত। তিনি শনির আখড়ার জাপানি বাজার-সংলগ্ন স্মৃতিধারা এলাকায় থাকেন। গতকাল বেলা পৌনে একটার দিকে তিনি নেশাগ্রস্ত অবস্থায় চাপাতি নিয়ে প্রতিবেশীদের ঘরে ঢুকে কোপাতে থাকেন। একপর্যায়ে আবদুল আলীম (৪০) ও সুমি আক্তার (২৭) হামলা থেকে প্রতিবেশীদের রক্ষা করতে গেলে রকি তাঁদের এলোপাতাড়ি কোপান। এতে ওই দুজনের দুই হাত ও পায়ের রগ কেটে যায়। হামলায় আরও চারজন আহত হন। রক্তাক্ত অবস্থায় আলীম ও সুমিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা রক্তনালি ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে এমন আশঙ্কায় তাঁদের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, নেশাগ্রস্ত হয়ে কোনো কারণ ছাড়াই রকি চাপাতি নিয়ে প্রতিবেশীদের ওপর চড়াও হন।