মাদকাসক্তকে লুকিয়ে না রেখে চিকিৎসা দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকাসক্তকে লুকিয়ে না রেখে পরামর্শ বা চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলতে হবে। আসক্ত ব্যক্তিকে দোষারোপ না করে বন্ধুর মতো আচরণ করতে হবে।গতকাল মঙ্গলবার বিকেলে ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত ‘মাদকবিরোধী পরামর্শ সহায়তা-৩২’ অনুষ্ঠানে বিশেষজ্ঞরা এ কথা বলেন। তাঁরা বলেন, মাদকাসক্ত বন্ধু না ছাড়লে ব্যক্তির জন্য মাদক ছাড়া কঠিন হয়ে পড়ে।অনুষ্ঠানে মাদকাসক্ত ব্যক্তি ও তাদের অভিভাবকদের কাছ থেকে বিভিন্ন সমস্যা শুনে পরামর্শ দেন মনোরোগ চিকিৎসক মোহিত কামাল, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক আহমেদ হেলাল, সিফাত ই সাঈদ, মেখলা সরকার, ঢাকা আহসানিয়া মিশনের প্রকল্প ব্যবস্থাপক শেখর ব্যানার্জি ও আপনের নির্বাহী পরিচালক ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল।বিশেষজ্ঞরা বলেন, মাদকাসক্তদের টাকা পাওয়ার পথ বন্ধে অভিভাবককে উদ্যোগী হতে হবে। তারা পরিবারের সদস্যদের ওপর নানাভাবে চাপ সৃষ্টি করে মাদকের জন্য টাকা নেয়। কিন্তু একটিবারের জন্যও কোনো মাদকাসক্ত ব্যক্তিকে এ সুযোগ দেওয়া যাবে না। একবার সুযোগ পেলে সে আর কখনো ভালো হওয়ার চেষ্টা করবে না।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলনের সমন্বয়কারী ফেরদৌস ফয়সাল।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১ ডিসেম্বর বিকেল সাড়ে চারটায় একই স্থানে পরামর্শ সহায়তা-৩৩ অনুষ্ঠিত হবে।