মাদ্রাসার নামে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদ্রাসার ওয়াজ মাহফিল ও এতিমখানার খরচ বাবদ টাকা উত্তোলনের নামে প্রতারণার অভিযোগে নূর ইসলাম (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার রাজধানীর বারিধারা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বেশ কিছুদিন ধরে নূর ইসলাম বারিধারা এলাকায় কাফরুল থানার ‘জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম মাদ্রাসা ও এতিমখানা’র জন্য ওয়াজ মাহফিল ও এতিমখানার খরচ বাবদ বিভিন্নজনের কাছ থেকে টাকা তুলছিলেন। র্যাব সংবাদ পেয়ে নূর ইসলামকে ধরে গতকাল ওই মাদ্রাসার অধ্যক্ষের কাছে নিয়ে যায়। অধ্যক্ষ মাদ্রাসায় কোনো ধরনের ওয়াজ মাহফিল হচ্ছে না বলে জানান। পরে র্যাব ৩২ হাজার টাকাসহ নূর ইসলামকে গ্রেপ্তার করে। বিজ্ঞপ্তি।