মানব পাচারকারী চক্রের ছয় সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফকিরাপুল ও রমনা এলাকা থেকে মানব পাচারকারী চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যা ব। এ সময় তাঁদের কাছ থেকে আটটি পাসপোর্ট ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন হোসেন ফাহিম, মো. হারুনুর রশিদ, আলমগীর ফরহাদ মিয়া, রাজ্জাক আলী খান, মিরাজুল ইসলাম ও আলতাফ হোসেন। গতকাল র্যা ব সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এই অপরাধের সঙ্গে জড়িত মো. মহিউদ্দিন ও মো. আশরাফ নামে আরও দুজন পলাতক রয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যা ব-৩-এর কাছে ফরিদপুরের সৈয়দ আলী ব্যাপারী নামের এক ব্যক্তি তাঁর ছেলে সায়দুল ব্যাপারীকে লিবিয়ায় আটকে গ্রেপ্তারকৃতরা মুক্তিপণ দাবি করেছেন বলে জানান। এরপর অনুসন্ধান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মহিউদ্দিন ও আলমগীর¦ফরহাদ মিয়া মানব পাচারকারী চক্রের মূল হোতা। গ্রেপ্তারকৃত অন্যরা তাঁদের নিয়োগকৃত দালাল। উচ্চ বেতনে চাকরির লোভ দেখিয়ে তাঁরা দু-তিন মাসের পর্যটন ভিসায় সায়দুলকে লিবিয়ায় পাঠান। লিবিয়ায় আসামি আশরাফ তাঁকে গ্রহণ করে অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রেখে নির্যাতন করেন। এরপর তাঁর পরিবারের কাছে মুক্তিপণের টাকা দাবি করেন। সায়দুলের বাবা পাচারকারীদের ৩ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দেওয়ার পরও তাঁরা আরও টাকা দাবি করেন। এরপরই তিনি র্যা বের শরণাপন্ন হন।