মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ।গতকাল বুধবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কার্যালয়ে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদের চেয়ারম্যান হেলাল মোর্শেদ। অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম বলেন, ‘নতুন প্রজন্ম মানবতাবিরোধীদের ফাঁসির দাবিতে জেগে উঠেছে। মুক্তিযোদ্ধা, তাদের সন্তান এবং পোষ্য সবাইকেই এই দাবিতে ঐক্যবদ্ধ থাকতে হবে।’সমাবেশ শেষে মুক্তিযোদ্ধাদের একটি বিশাল শোভাযাত্রা শাহবাগে গিয়ে শেষ হয়। এ সময় সংসদের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সুলতান উদ্দিন আহমদ, মহাসচিব (প্রশাসন) এমদাদ হোসেন, মহাসচিব (কল্যাণ) মনিরুল হক, যুগ্ম মহাসচিব সফিকুল বাহার মজুমদার, শরীফ উদ্দিন ও সৈয়দ আহম্মদ মজুমদার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন পাহাড়ী প্রমুখ।