মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে ধর্মঘট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসি, জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধ ও ব্লগার রাজীব হত্যার প্রতিবাদে উদ্যোগে গতকাল সোমবার সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করে গুলশান নিকেতন রিক্রিয়েশন সোসাইটি। গুলশানের ড. ফজলে রাব্বী পার্কে অনুষ্ঠিত এ কর্মসূচি থেকে শাহবাগের নতুন প্রজন্মের কর্মসূচির প্রতি সংহতি জানানো হয়। আজ মঙ্গলবার থেকে আগামী সাত দিন এ কর্মসূচি চলবে। কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন সাংসদ রহমতউল্লাহ, শেখ জাহাঙ্গীর আলম প্রমুখ।