প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত মুক্তিযোদ্ধা প্রয়াত মাহবুব উদ্দিন চৌধুরীর শোকসভায় বক্তারা মানবতাবিরোধী অপরাধীদের বিচারের দাবিতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।গতকাল শনিবার সকালে মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত এ স্মরণসভায় বক্তারা বলেন, মাহবুব উদ্দিন চৌধুরী ছিলেন একজন খাঁটি প্রগতিশীল দেশপ্রেমিক। মৃত্যুর আগ পর্যন্ত তিনি লড়াই করেছেন গণমানুষের সার্বিক মুক্তি তথা শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণঐক্যের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য। বিজ্ঞপ্তি।