মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়িভাড়া আইন কার্যকর করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণ কমিটি। গতকাল রোববার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের চেয়ারম্যান মো. আশরাফ আলী হাওলাদার বলেন, কোনো কারণ ছাড়াই নিজ ইচ্ছেমতো বাড়ির ভাড়া বাড়ান মালিকেরা। এতে ভাড়াটেদের প্রতিনিয়ত হয়রানির শিকার হতে হয়। কিন্তু আজ পর্যন্ত বাড়িভাড়া আইন-১৯৯১ কার্যকর করা হয়নি। তিনি আরও বলেন, অবিলম্বে ঢাকার বাইরে শিল্পাঞ্চল ও বাসস্থান স্থাপন করে ঢাকার ওপর চাপ কমানো দরকার। সরকারি খাসজমিতে কলোনি করে স্বল্প কিস্তিতে ভাড়াটেদের বাসস্থানের ব্যবস্থা করতে হবে।