মানবাধিকার দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশজুড়ে ক্রমবর্ধমান নারী নির্যাতনসহ মানবাধিকার লঙ্ঘনে উদ্বেগ জানিয়ে গতকাল সোমবার জাতীয় মানবাধিকার দিবস পালন করেছে বিভিন্ন সংগঠন। রাজধানীর বিভিন্ন স্থানে সমাবেশ ও মানববন্ধন করে নারী শ্রমিকদের নিরাপত্তা ও মানবাধিকার বাস্তবায়নে এগিয়ে আসার জন্য সংগঠনগুলো সবার প্রতি আহ্বান জানায়।বাংলাদেশ মহিলা পরিষদ গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে। সমাবেশ থেকে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং গণতন্ত্রকে সুদৃঢ় ও সমুন্নত করতে যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানানো হয়। এতে সংগঠনের সভাপতি আয়শা খানম সভাপতিত্ব করেন।বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ (বামাসপ) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। অন্য সংগঠনগুলোর মধ্যে বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ (বামাসপ), বিএলএফ, জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি, ইউনিটি ফর হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশন, আরজেএফ কর্মসূচি পালন করে।