মানবাধিকার লঙ্ঘনের কথা বলে তাঁরা বিভ্রান্তি ছড়াচ্ছেন: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধ করার দায়ে অভিযুক্ত ব্যক্তিরা মানবাধিকার লঙ্ঘনের কথা বলে বিচার নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন।গতকাল বুধবার আইন মন্ত্রণালয়ে বাংলাদেশ সফররত সুইডেনের হ্যারিডা কলেজের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের পর মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।শফিক আহমেদ বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচারে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে না। অপরাধীরা মানবাধিকার লঙ্ঘনের কথা বলে বিচার নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। যথেষ্ট তথ্য-প্রমাণ সংগ্রহের পরই বিচার শুরু হয়েছে।আইনমন্ত্রী বলেন, সুইডেনের প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি এবং সরকারের ভবিষ্যর‌্যা উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে জানতে এসেছেন। পাশাপাশি একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসঙ্গেও তাঁদের সঙ্গে আলোচনা হয়েছে। তাঁরা বিচারের পক্ষে একাত্মতা ঘোষণা করেছেন। হ্যারিডা কলেজের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্টেফান উডেনবার্গ।