মানসিক চাপে রাখার কৌশলে কাজ হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষায় ভালো ফল করতে শিক্ষার্থীদের মানসিক চাপে রাখার কৌশল নিয়েছিল রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়। একের পর এক পরীক্ষা ও বিশেষ ক্লাস নেওয়া হয় শিক্ষার্থীদের। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে তারই সুফল পেয়েছে এই বিদ্যালয়টি। ঢাকা বোর্ডে শীর্ষ শিক্ষা-প্রতিষ্ঠানগুলোর মধ্যে মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় এবার নবম স্থান লাভ করেছে। গত বছর সেরা ১০ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ঠাঁই মেলেনি বিদ্যালয়টির। তাই এবার শিক্ষক-শিক্ষার্থীদের উল্লাস আর উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।এ বছর এই বিদ্যালয়ের ৪২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২৩ জনই পাস করেছে। পাসের হার ৯৯ দশমিক ৭৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩১৭ জন। মোট পরীক্ষার্থীর ৭৪ দশমিক ৯৪ শতাংশই জিপিএ-৫ পেয়েছে।বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেওয়া ৩৩৫ জনের সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৬৪ জন। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৮৯ জনের মধ্যে ৮৮ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫৩ জন। আসিফুল ইসলাম খান বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। প্রথম আলোকে সে বলে, সৃজনশীল প্রশ্ন হওয়ায় মেধাবীরা ভালো ফল করতে পারছে।মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ হাফিজুল ইসলাম বলেন, ভালো ফল করতে শিক্ষার্থীদের মানসিক চাপে রাখার কৌশলের সুফল পাওয়া গেছে।