মানসিক প্রতিবন্ধী রবিন বাসায় ফেরেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুপার্ক, চিড়িয়া-খানাসহ বিভিন্ন স্থানে বেড়াতে বের হয়ে বাসায় ফেরেননি মানসিক প্রতিবন্ধী এ কে এম জহিরুল হক রবিন। তিনি গত বুধবার সকালে বাসায় বড় বোন নিলুফার বেগমকে বলে বের হন। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার রবিনের বড় ভাই এ কে এম নাজমুল হক হাজারীবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। হারিয়ে যাওয়া রবিনের ভাবী ফয়েজুন নাহার প্রথম আলোকে জানান, অন্যান্য সময়ে রবিন বাইরে গিয়ে নির্ধারিত সময়ে ফিরে আসেন। কিন্তু বুধবার ফিরে আসেননি। সাধারণত তিনি যেখানে ঘুরতে যান, সেসব স্থানেও তাঁকে খোঁজা হয়েছে।রবিনের গায়ের রং ফরসা, উচ্চতা চার ফুট ১১ ইঞ্চি। তাঁর পরনে ছিল নীল রঙের হাফ শার্ট ও কালো ফুল ফ্যান্ট, পায়ে কেডস ছিল।ঢাকার রায়েরবাজারে রবিন থাকতেন। রবিনের বিষয়ে সন্ধান পাওয়া গেলে হাজারীবাগ থানায় (জিডি-৯১৪, ২৩ আগস্ট) যোগাযোগ করতে অনুরোধ করেছে তাঁর পরিবার।