মানহানির মামলায় কাদের সিদ্দিকীর জামিন লাভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানহানির অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী।গতকাল সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে কাদের সিদ্দিকী হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে মহানগর হাকিম হারুন-অর-রশিদ জামিন আবেদন মঞ্জুর করেন। আদালতে কাদের সিদ্দিকীর পক্ষে আইনজীবী থাকলেও তিনি নিজেই শুনানি করেন। আদালতকে তিনি বলেন, ‘আমি আত্মসমর্পণ করিনি। আদালত আমার প্রতি সমন জারি করেছেন। তাই আমি এসেছি। আমি জামিনের আবেদন জানাচ্ছি।’স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরকে রাজাকার বলা এবং তাঁর সম্পর্কে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে কাদের সিদ্দিকীর বিরুদ্ধে গত ১৯ ফেব্রুয়ারি মানহানির মামলাটি করেন রুহুল আমিন মজুমদার নামের এক ব্যক্তি। আদালত মামলাটি গ্রহণ করে কাদের সিদ্দিকীকে হাজির হতে সমন জারি করেন।