মানহীন সেমাই কারখানাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ডেমরায় মানহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই এবং অনুমোদন ছাড়া চানাচুর তৈরির অভিযোগে গতকাল সোমবার কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন র্যা বের ভ্রাম্যমাণ আদালত।
র্যা বের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেমরা থানাধীন মেসার্স ভুঁইয়া ফুড কোম্পানিতে গিয়ে ভ্রাম্যমাণ আদালত দেখেন, মানহীন পরিবেশে সেমাই তৈরি হচ্ছে। আর সেমাইয়ের উচ্ছিষ্ট থেকে তৈরি হচ্ছে চানাচুর। কারখানাটির সেমাই তৈরির অনুমোদন থাকলেও চানাচুর তৈরির কোনো অনুমোদন নেই। এসব খাবার পেটে গেলে স্বাস্থ্যঝুঁকি রয়েছে। পরে আদালত কারখানার মালিক জামিল হোসেনকে (৩৫) এক লাখ টাকা জরিমানা করেন।
র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এই আদালত পরিচালনা করেন। সঙ্গে ছিলেন র্যা ব-১০-এর কর্মকর্তা ও সদস্যরা।