মানিকদীতে গৃহবধূ হত্যার অভিযোগ শাশুড়ি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদী এলাকায় গত বৃহস্পতিবার শাহিদা আক্তার নামের (২৫) এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাহিদার শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ক্যান্টনমেন্ট থানার পুলিশ জানায়, শাহিদা আক্তার ৫৮১/৪ দক্ষিণ মানিকদীতে থাকতেন। বাসা থেকে শাহিদাকে গুরুতর অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরে শাহিদার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
বৃহস্পতিবার মধ্যরাতে শাহিদার বাবা জালালউদ্দিন বাদী হয়ে শামীম, শামীমের ছোট ভাই ও মাকে আসামি করে হত্যা মামলা করেন। এজাহারভুক্ত শাহিদার শাশুড়ি সালমা আক্তারকে পুলিশ গ্রেপ্তার করলেও অন্যরা পালিয়ে যান। পুলিশের কাছে শাহিদার শাশুড়ি দাবি করেছেন, শাহিদা আত্মহত্যা করেছেন।
ক্যান্টনমেন্ট থানার ওসি আতিকুর রহমান গতকাল সন্ধ্যায় বলেন, ১৫ ফেব্রুয়ারি শাহিদাকে তাঁর স্বামী পিটিয়ে জখম করেন। তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসার পর বাসায় নেওয়া হয়।