মানুষ এখনো বিকল্প শক্তির উত্থান চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় দুই রাজনৈতিক দল দেশকে দুটি ভাগে বিভক্ত করে ফেলেছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে মানুষ এখনো বিকল্প রাজনৈতিক শক্তির উত্থান চায়। বিকল্প শক্তির উত্থানের জন্য জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে।গতকাল রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিকল্পধারা বাংলাদেশের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এ কথা বলেন।সভার প্রধান অতিথি গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেন, সত্যিকারের দিন বদল করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে আবারও ঐক্যমঞ্চ গড়ে তুলতে হবে। তাহলে দেশকে টেন্ডারবাজ, দুর্নীতিবাজদের হাত থেকে রক্ষা করা যাবে। সভাপতির বক্তৃতায় বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেন, বিভিন্ন ক্ষেত্রে অযোগ্যতার কারণে সরকার কোনো ক্ষেত্রেই সফল হতে পারেনি। তিনি বলেন, ‘আমরা হরতাল, ভাঙচুরের মতো ধ্বংসাত্মক কর্মসূচিতে নেই। তবে প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে আমরা মাঠে নামব’। কৃষক শ্রমিক জনতা লীগের চেয়ারম্যান আবদুল কাদের সিদ্দিকী বলেন, ‘বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই। এরশাদের সময়ে স্বৈরতন্ত্রে ছিলাম। আর এখন আছি স্বৈরতান্ত্রিক গণতন্ত্রে। এভাবে চলতে থাকলে আগামী ২০ বছরে দেশে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে’। সভায় অন্যদের মধ্যে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগের নেতা মাহমুদুর রহমান মান্না, বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী, ফ্রিডম পার্টির সভাপতি মোস্তফা আমীর প্রমুখ।