প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সময় যত যাচ্ছে, পুঁজিবাদের অন্তর্নিহিত সংকট ততই ঘনীভূত হচ্ছে। শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মানুষ আজ এ ব্যবস্থার পরিবর্তন চায়। গতকাল বৃহস্পতিবার কার্ল মার্ক্সের পুঁজির সহজ পাঠ-বিষয়ক ডিভিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। কার্ল মার্ক্সের ১৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বাঙলার পাঠশালা নামের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে। ডিভিডিটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। সভাপতির বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ ফুলবাড়ীতে আন্দোলনরত শ্রমিকদের ওপর হামলার নিন্দা জানান এবং দোষীদের বিচার দাবি করেন।