মানুষকে সচেতন করার কর্মসূচি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পক্ষকালব্যাপী গণসচেতনতা ও ডায়াবেটিস শিক্ষা প্রসারে স্বাস্থ্যমেলা কর্মসূচি শুরু হয়েছে গতকাল মঙ্গলবার। জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল ও ডায়াবেটিক ওয়েল বিয়িং ফাউন্ডেশন এ কর্মসূচির আয়োজন করেছে। প্রথম দিনে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রাথমিক স্বাস্থ্যসেবার মধ্য দিয়ে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। এই দুই প্রতিষ্ঠানের ৫০০ জনের রক্তচাপ, ওজন, রক্তে শরকরার পরিমাণ মাপার পাশাপাশি চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। ডা. এম এ বাকী ও ডা. শাহ আবদুল কাদেরের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়। তাঁদের সঙ্গে নার্স, প্যারামেডিক ও স্বেচ্ছাসেবকেরাও ছিলেন। ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস।উদ্যোক্তারা আশা করছেন, পক্ষকালব্যাপী এ কর্মসূচির আওতায় প্রায় ১৫ হাজার মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব হবে।