মান্নার মুক্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মুক্তি দাবি করেছেন নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে নারী ঐক্যের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানানো হয়।

নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম বলেন, ‘সরকার মান্নার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। মান্না একজন শান্তিপ্রিয়, সুশৃঙ্খল রাজনীতিবিদ। তিনি কোনো দিন কোনো রাষ্ট্রবিরোধী কাজ করতে পারেন, তা আমরা বিশ্বাস করি না। আমরা তাঁর মুক্তি দাবি করছি।’ ব্লগার, লেখক ও প্রকাশক হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি বলেন, ‘সরকার বলছে কারা এ হত্যাকাণ্ড ঘটাচ্ছে,তারা জানে।’