মামলা তুলে নিতে হুমকির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামলা তুলে নেওয়ার জন্য আবদুস ছালাম নামের এক ব্যক্তিকে আসামিপক্ষের লোকজন বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। আবদুস ছালাম প্রথম আলোর কাছে অভিযোগ করেন, ১৭ সেপ্টেম্বর কাঁঠালবাগানে আশরাফুল দেওয়ান সোহাগ নামের এক যুবকসহ কয়েকজন তাঁর (আবদুস সালাম) ছেলে আলমগীর হোসেনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে আশরাফুলসহ কয়েকজনের বিরুদ্ধে কলাবাগান থানায় একটি মামলা করেন। পুলিশ আশরাফুলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। এরপর থেকে তাঁর পরিবার ও স্বজনেরা মামলা তুলে নিতে তাঁকে হুমকি-ধমকি দিচ্ছেন। আবদুস ছালাম বলেন, মামলা না করার জন্য আশরাফুলের পরিবার হুমকি-ধমকি দিচ্ছিল। মামলার পর তা আরও বেড়ে গেছে। এখন তাঁরা মামলা তুলে নিয়ে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। আশরাফুলের বাবা আলাউদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা মামলা তুলে নিতে কাউকে হুমকি দিইনি।’ মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বলেন, ‘হুমকির ব্যাপারে কিছু জানি না। তবে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’