মামলা হচ্ছে ব্রাইট ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমলাপুর আইসিডিতে আসা কনটেইনার ভর্তি অবৈধ মালামালের বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা। ব্রাইট ইন্টারন্যাশনালের আমদানি করা এবং ব্যুরোভেরিটাসের সিআরএফকৃত এসব পণ্য কায়িক পরীক্ষার জন্য নির্বাচন করে কাস্টম হাউস (আইসিডি)। গত বছরের ২৫ ডিসেম্বর সিঙ্গাপুর থেকে কনটেইনারটি ঢাকায় আসে।কাস্টম হাউসের (আইসিডি) অতিরিক্ত কমিশনারের নেতৃত্বে গঠিত একটি কমিটি কায়িক পরীক্ষা সম্পন্ন করে। কমিটিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রতিনিধি ছিলেন। কায়িক পরীক্ষা করে ২১ এপ্রিল জানানো হয়, কনটেইনারে ঘোষণাবহির্ভূত ২৫৭ কার্টন কোরিয়ান সিগারেট, ৩৯০ কার্টন সুপার ম্যাক্স ব্লেড এবং ৭৫ কার্টন সুপার ম্যাক্স রেজার রয়েছে। শুল্ক ফাঁকি দেওয়ার লক্ষ্যে ঘোষণা না দিয়ে আমদানিকারক এসব পণ্য খালাস করতে চেয়েছিলেন।জানতে চাইলে কমলাপুর কাস্টম হাউসের (আইসিডি) কমিশনার এ কে এম নুরুজ্জামান বলেন, কাস্টম হাউস (আইসিডি) এ বিষয়ে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে।