মারধরের মামলায় তিতুমীরের সাত ছাত্র রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারধর করে মোবাইল ফোন ও টাকা কেড়ে নেওয়ার ঘটনায় করা মামলায় তিতুমীর কলেজের সাত ছাত্রের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ আতাউল হক এ রিমান্ড মঞ্জুর করেন।
ওই রিমান্ডে নেওয়া শিক্ষার্থীরা হলেন তিতুমীর কলেজের অর্থনীতি বিভাগের রাজীব আহমেদ ও দিদার আলম, পদার্থবিজ্ঞান বিভাগের আরিফুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের শফিউল আলম, গণিত বিভাগের লিটন আহমেদ এবং ব্যবস্থাপনা বিভাগের আবু বকর ও সজীবুল হুদা।