মারুফ আরও তিন দিন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া জামায়াত নেতাদের মুক্তি দাবি করে ই-মেইলে হুমকিদাতা মারুফ রহমানকে তৃতীয় দফায় আরও তিন দিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।দুই দফায় ছয় দিনের রিমান্ড শেষে ডিবি পুলিশ গতকাল বৃহস্পতিবার মারুফকে আদালতে হাজির করে আরও নয় দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। এই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম ইসমাইল হোসেন তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২৫ আগস্ট তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ে মারুফ হোসেনের পাঠানো ই-মেইলে লেখা ছিল, ‘আমাদের (জামায়াতের) জাতীয় চার নেতাকে এই ঈদের মধ্যে মুক্তি না দিলে ঈদের ছুটিতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন উড়িয়ে দেওয়া হবে। আপনাদের ওপর ও পুলিশের ওপর হামলা চালানো হবে।’ এ ঘটনায় ডিবি পুলিশ শাহবাগ থানায় মামলা করে।