মার্চে এক কোটি ৩৫ লাখ টাকা বকেয়া আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলাপি গ্রাহকদের বিরুদ্ধে গত মার্চ মাসে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক কোটি ৩৪ লাখ ৭৭ হাজার টাকা বকেয়া আদায় করেছেন ঢাকা ওয়াসার ভ্রাম্যমাণ আদালত।ঢাকা ওয়াসার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কাজী ওয়াছিউদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বকেয়া আদায়ের লক্ষ্যে গত মাসে ১৪টি অভিযান চালান। মিটার খুলে পানি ব্যবহার করায় পূর্ব রামপুরার মঞ্জুরুল ইসলামকে ওয়াসার আইন অনুযায়ী এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। বিজ্ঞপ্তি।