মার্চে তিনটি ড্রেজার আসবে: শাজাহান খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপথ খননের লক্ষ্যে বিআইডব্লিউটিএর ড্রেজিং বহরে আগামী মার্চ মাসে নতুন তিনটি ড্রেজার সংযোজন করা হবে। এ ছাড়া সরকার আরও ১৭টি নতুন ড্রেজার সংগ্রহের পরিকল্পনা করেছে। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে নদ-নদীগুলো হারানো গৌরব ফিরে পাবে।নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ঢাকায় আরডিইসি মিলনায়তনে ‘মংলা-ঘাসিয়াখালী নৌপথের নাব্যতা রক্ষায় ড্রেজিংয়ে সমস্যা’ বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। তথ্যবিবরণী।