মালয়েশিয়া স্বাস্থ্য সপ্তাহ ঢাকায়
মালয়েশিয়ায় স্বল্প খরচে চিকিৎসাসেবার বিষয়টি প্রচারে রাজধানীতে শুরু হয়েছে মালয়েশিয়া স্বাস্থ্য সপ্তাহ। এ উপলক্ষে সপ্তাহভর স্বাস্থ্য কথন, মালয়েশিয়া থেকে আসা বিশেষজ্ঞদের বিনা মূল্যে স্থাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া, নারীদের স্বাস্থ্যসেবা-বিষয়ক অনুষ্ঠান, স্বাস্থ্যসেবা-বিষয়ক প্রদর্শনী ও রোড শো হবে।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। মালয়েশিয়া হেলথ কেয়ার ট্রাভেল কাউন্সিল ও জিডি অ্যাসিস্ট লিমিটেড যৌথভাবে এর আয়োজন করেছে। সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১৪ সালে ৮ লাখ ৮০ হাজার বিদেশি মালয়েশিয়ায় চিকিৎসাভ্রমণ করেছে এবং দেশটিতে অতিদ্রুততার সঙ্গে চিকিৎসাসেবা গ্রহণকারীর সংখ্যা বাড়ছে। এমএইচটিসির চিফ অপারেটিং অফিসার সুরাইয়ানী আবদুল হামিদ বলেন, চিকিৎসার গুণগত মান ও সাধারণ মানুষের সামর্থে৵র মধ্যে থাকায় মালয়েশিয়া সবার কাছে জনপ্রিয় স্বাস্থ্যসেবা গন্তব্য হিসেবে পরিগণিত হচ্ছে। বিজ্ঞপ্তি।