মালিকদের সম্পত্তি শ্রমিকদের দেওয়ার দাবি সিপিবির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারের রানা প্লাজায় ‘শ্রমিক হত্যাকাণ্ডে’ জড়িত মালিকদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তা হতাহত শ্রমিকদের দিতে হবে। একই সঙ্গে নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ হিসেবে ‘সারা জীবনের আয়’ দিতে হবে।গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘গার্মেন্ট শ্রমিক হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে’ বিক্ষোভ সমাবেশে এ দাবি করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।সমাবেশে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে দলটির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মনজুরুল আহসান খান, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব ও কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফ হোসেন, ফজলুর রহমান, নাসিমা আক্তার প্রমুখ বক্তব্য দেন।