মালিকপক্ষের হামলায় আহত ১০ প্লট ক্রেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেনোভ্যালি পিংক সিটিতে কেনা প্লট চাইতে গিয়ে বিক্রেতা প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীদের হামলায় ১০ ক্রেতা আহত হয়েছেন। গতকাল রোববার রাজধানীর ধানমন্ডির লেকসার্কাসে জেনোভ্যালি পিংক সিটির কার্যালয়ে ওই ঘটনা ঘটে।প্লটের ক্রেতা নুরজাহান শিকদার জানান, ক্রেতারা প্লটের টাকা দিয়ে দীর্ঘদিন থেকে প্লট বুঝে না পেয়ে গতকাল দুপুরে জেনোভ্যালির ধানমন্ডি কার্যালয় ঘেরাও করেন। নির্মাণ সংস্থার মালিক সালাউদ্দীনের সঙ্গে কথা বলার জন্য কয়েকজন ক্রেতা ভেতরে ঢুকতে চাইলে নিরাপত্তাকর্মীরা তাঁদের বাধা দেন। একপর্যায়ে তাঁদের ওপর হামলা চালান। হামলায় মালিক সমিতির আহ্বায়ক নুরজাহান শিকদার, জাকির হোসেন, শাহেদুল হাসান, সুহার্ত শরীফ, শিকদার বাচ্চু, এনাম আহমেদ চৌধুরীসহ অন্তত ১০ জন আহত হন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।