মালিবাগ, মৌচাক ও বাংলামোটরে অভিযান, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্বাস্থ্যকর পরি-বেশে খাদ্য তৈরি, বিক্রয় এবং ফলে ফরমালিন মেশানোর অভিযোগে রাজধানীর তিনটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার মালিবাগ সুপার মার্কেট, মৌচাক মার্কেট ও বাংলামোটর এলাকায় এ অভিযান চালানো হয়।অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে ক্যাফে মা মণি ইফতারিকে পাঁচ হাজার, ডাং ডে লায়ন চায়নিজ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ফলে ফরমালিন মেশানোর অভিযোগে মানিকের আমের দোকানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামান এ অভিযান পরিচালনা করেন। এ সময় ফরমালিন দেওয়া ২০ কেজি আম, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ১০ লিটার পোড়া তেল এবং ২০ কেজি জিলাপি ও বুন্দিয়া বিনষ্ট করা হয়।